ঢাকাFriday , 8 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুল্যার মোড় মরণ ফাঁদ, লেগে আছে দুর্ঘটনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 October 2021, 22:39

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বুধহাটা কুল্যার মোড়ে গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন জায়গায় ভাঙনের ফলে সৃষ্ট বড় বড় গর্তের কারণে যানবাহন মোড় নিতে গিয়ে দুর্ঘটনা লেগেই আছে। ফলে পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চালক ও যাত্রীরা প্রাণ হাতে নিয়েই কুল্যার মোড় অতিক্রমে বাধ্য হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, আশাশুনি টু সাতক্ষীরা সড়কের কুল্যার মোড় হয়ে দরগাহপুর-বাঁকাগামী সড়কে ঢুকতে হয়। কুল্যার মোড় সড়কের মধ্যে একটি ব্যস্ততম স্থান। এখানে প্রতিদিন শত শত যানবাহন ক্রস করে থাকে। মোড়ে সাতক্ষীরা বা আশাশুনিগামী মিনিবাস যেমন থেমে থাকে, তেমনি দরগাহপুর-বাঁকাগামী যানবাহন যাত্রীর অপেক্ষায় অপেক্ষমান থাকে।

এছাড়া, ইঞ্জিন ভ্যান, মোটর ভ্যান, ইজিবাইক, মোটর সাইকেলসহ নানা যানবাহনের অবস্থান এই কুল্যার মোড় এলাকায়। আশাশুনি-সাতক্ষীরা মেইন সড়ক থেকে দরগাহপুর-বাঁকাগামী সড়কে নামতে গেলে ঝুঁকিটা খুবই মারাত্মক। মোড়ের সড়ক ভাঙতে ভাঙতে এতটা উঁচুনিচু হয়ে গেছে। একটু অসতর্ক হলেই যানবাহন উল্টে পাশের যানবাহন, পথচারী, টিউবওয়েল বা দোকানের উপর গিয়ে পড়তেও দেখা গেছে। তাদের অভিযোগ একটু খোয়া-বালু-পিচ কিংবা অন্য ভাবে উঁচুনিচুটা কমানো হলে আর এই ঝুঁকি থাকে না। তবুও কেউ নজর দিচ্ছেন না ঝুঁকিপূর্ণ এ সড়কটিতে। স্থানীয় ভুক্তভোগী মানুষ, ব্যবসায়ী, যানবাহন চালকদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রæত বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধানের ব্যবস্থা নেওয়ার আহŸান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *