ঢাকাThursday , 7 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

“মা” ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 October 2021, 22:30

নিজস্ব প্রতিনিধি: ৫ই অক্টোবর বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা ও শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ‘মা’ ফাউন্ডেশনের আয়োজনে ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মো. মমিনুর রহমান মুকুল।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমিন বাবলু, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে ডি.বি. ইউনাইটেড হাইস্কুসহ পার্শ্ববর্তী দুইটা স্কুলের মোট তিনজন শিক্ষককে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা মো. মোহসিন উদ্দিন, ব্রহ্মরাপুর সরকারি প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম ও ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমিন বাবলুকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *