ঢাকাThursday , 7 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোনে কথিত কবিরাজের নামে মামলা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 October 2021, 22:52

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের ঘুষুড়ি গ্রামের মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কথিত কবিরাজ বাবু মোড়ল’র (৩৮) নামে মামলা হয়েছে। কথিত ওই কবিরাজ উপজেলার তারালি ইউনিয়নের বরেয়া গ্রামের জামাত আলী ওরফে বয়ে’র ছেলে।

ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বলেন, আমার মেয়ে ছোট থেকে ঘুমের মধ্যে বিছানায় প্রসাব করে। বিষয়টি লোকমুখে জানতে পেরে গত ১৮ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে কবিরাজ আমাদের বাড়িতে হাজির হয়।
কবিরাজি চিকিৎসার মাধ্যমে রোগটি ভালো করে দেবে বলে আমার মেয়েকে আমার বাড়ি থেকে কবিরাজের বাড়িতে নিয়ে যায়।

দুপুর আড়াইটার দিকে কবিরাজের বাড়িতে কেও না থাকার সুযোগে আমার মেয়েকে রান্নাঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। তার চিৎকারে কবিরাজ তাকে ছেড়ে দেয়।
পরে মেয়ে বাড়িতে এসে ঘটনার বিষয়ে পরিবারের সবাইকে অবহিত করে। স্থানীয় ইউপি সদস্য আবু বক্কার বিষয়টি মিমাংসা করে দেওয়ার চেষ্টা চালিয়েছে বলে জানান তিনি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে ভিকটিমকে নারী ও শিশু দমন আইনের ২২ ধারা অনুযায়ী জবানবন্দী রের্কডের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত বাবু কবিরাজ পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *