ঢাকাThursday , 7 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুলিশের অভিযানে ১শ’ ১১ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 October 2021, 22:58

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ১শ’ ১১ পিস ইয়াবাসহ রাফায়েত আলী রফু (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ওই ব্যবসায়ী উপজেলার মৌতলা ইউনিয়নের মৃত মশিউর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার দুদলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময়ে ১১১ পিস ইয়াবাসহ ব্যবসায়ী রফুকে আটক করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ৩ টার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে বুধবার (৬ অক্টোবর) একই এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে ৩শ’ গ্রাম গাঁজাসহ এনামুল মোড়ল (২৭) নামে এক ব্যবসায়ীকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *