ঢাকাWednesday , 6 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফিলিং স্টেশন তদারকি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 October 2021, 22:55

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিমের (৬ অক্টোবর) বুধবার সাড়ে ১২টায় সাতক্ষীরাতে জ্বালানি তেলের ফিলিং স্টেশন তদারকি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ ইব্রাহীম হোসেনের নেতৃত্বে জেলা কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব সদস্য মোঃ সাকিবুর রহমান ও জেলা পুলিশ ফোর্সের সহায়তায় সাতক্ষীরা টু খুলনা রোডে প্রতিষ্ঠিত জ্বালানি তেলের ফিলিং স্টেশন তদারকি করেন সাতক্ষীরাতে অতিরিক্ত দায়িত্বে সহ:পরিচালক শিকদার শাহীনুর আলম (খুলনা)।

কর্মকর্তাগন সাতক্ষীরা শহরের পলাশপোলে অবস্থিত মেসার্স কপোতাক্ষ ফিলিং স্টেশন, বিনেরপোতায় অবস্থিত মেসার্স কামরান ফিলিং স্টেশন, ত্রিশ মাইলে মেসার্স লস্কর ফিলিং স্টেশন ও পাটকেলঘাটায় অবস্থিত মেসার্স মজুমদার ফিলিং স্টেশনে ভোক্তা পর্যায়ে বিক্রয় তেলের পরিমাপ তদারকি করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় মেসার্স কামরান ফিলিং স্টেশনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। উক্ত প্রতিষ্ঠানটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯এর ভোক্তা পর্যায়ে বিষয়ে তেলের পরিমাপে কম দেওয়ায় ৪৮ ধারা লংঘনের অপরাধ চিহ্নিত হয়েছে। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠান ও জনসাধারণকে পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করা করেছে। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *