পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতির সাথে সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়
সাতক্ষীরা পৌরসভার দুই বারের নির্বাচিত জনপ্রিয় মেয়র তাসকিন আহমেদ চিশতির সাথে সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) সাতক্ষীরা পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতির সাথে মতবিনিময় সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্য মেয়র বলেন সাংবাদিকরা হলেন সত্যের প্রতীক, জাতির বিবেক, সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়ন সে লক্ষে নিজ দায়িত্বে এগিয়ে যাবে। সাংবাদিক ইউনিয়ন দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে যাবে। সাতক্ষীরা পৌরবাসী আপনাদের পাশে আছে। দেশের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। সে কারণে দেশবাসী আপনাদের দিকে চেয়ে থাকেন।
দেশের ও জনগণের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের চেষ্টা করবেন। সাতক্ষীরা পৌরসভার উন্নয়নমূলক কর্মকাÐ জনগণের মাঝে তুলে ধরার আহŸান জানান। তিনি সাংবাদিক ইউনিয়নের সফলতা কামনা করেন। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আবুল কালাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন, মোঃ মনিরুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক জি.এম মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুজ্জামান (মুকুল), সহ-সাংগঠনিক সম্পাদক মীর আবু বকর, অর্থ সম্পাদক শেখ হাসান গফুর, দফতর সম্পাদক মোঃ ইদ্রিস আলী, প্রচার সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, স্বাস্থ্য ও শিক্ষা সম্পাদক রাকিবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শরিফুল ইসলাম (জুয়েল), সমাজকল্যাণ সম্পাদক রবিউল ইসলাম (রবি), জাকির হোসেন মিঠু, আব্দুল মতিন, মতবিনিময় শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি কে ফুলেল শুভেচ্ছা জানান।

Leave a Reply