ঢাকাSunday , 3 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরার উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 October 2021, 23:20

নিজস্ব প্রতিনিধি: এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ অক্টোবর) বাটকেখালী বাইতুল নূর হাফেজিয়া মাদ্রাসা, আল মদিনা হাফেজিয়া মাদ্রাসা, পুরাতন সাতক্ষীরা মদিনা মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন শিক্ষক এবং শিক্ষার্থীদের এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০১২ সালের প্রাক্তণ ছাত্র সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. শেখ নাইমুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের পক্ষ থেকে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী মো. কামরুজ্জামান রাসেল, ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী আবু নাসের মো. আবু সাঈদ, ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী আহসানুস সালেহিন ইভন, ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থী মেহেদী ইসলাম রনি, ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী মো আব্দুল্লাহ, ২০১২ ব্যাচের শিক্ষার্থী মীর জাভেদ জিতু, ২০০৬ ব্যাচের শিক্ষার্থী তানজিম কালাম তমাল ও ২০১৬ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল- মামুন প্রমুখ। এসময় এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *