ঢাকাSaturday , 2 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার নাংলা মাদ্রাসায় স্থায়ীদাতা সদস্যদের সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 October 2021, 22:46

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নাংলা খাদিজাতুল কোবরা (রাঃ) হাফিজিয়া মাদ্রাসায় স্থায়ীদাতা সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব হাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট আব্দুস সামাদ, সমাজসেবক আলহাজ্ব মহাসিন আলি মোল্যা, আলহাজ্ব লুৎফর রহমান, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক, প্রাক্তন ইউপি সদস্য শওকত আলী গাজী, নাংলা বাজার মসজিদের সাধারণ সম্পাদক ওমর আলী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান বিশ্বাস। নওয়াপাড়া সিদ্দকিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওঃ মহিব্বুল্যাহ এর সঞ্চালনায় দাতারা মাদ্রাসার আগামীর অগ্রযাত্রায় আন্তরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে স্থায়ী দাতা সদস্যদের সনদ প্রাদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *