ঢাকাSaturday , 2 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ’র জলবায়ু পরিবর্তন জনিত শ্যামনগরের দুর্যোগ প্রবণ এলাকা পরিদর্শন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 October 2021, 21:58

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ প্রবণ এলাকায় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর সদস্যরা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ সুন্দরবন সংলগ্ন রমজান নগর ইউনিয়নের গোলাখালী গ্রামে সরেজমিনে পরিদর্শন করেছেন। শনিবার (২ অক্টোবর) রমজাননগর ইউনিয়নের ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর সদস্যবৃন্দ সেখানে যান। এসময় এলাকার মানুষের জীবন যাপন বিষয়ে খোঁজ খবরসহ বিভিন্ন বিষয়ে তাদের সাথে কথা বলেন। জলবায়ু পরিবর্তনজনিত কারণে দুর্যোগ প্রবণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশে’র আহŸায়ক ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ’র সদস্য ও মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, সংসদ সদস্য রূমানা আলি, বিশিষ্ট ব্যবসায়ী ও সাতক্ষীরা সদর এমপি পুত্র মীর তানজীর আহমেদ, মুন্সিগঞ্জ সহকারী কমিশনার ভূমি শহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, কেন্দ্র্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল ও রমজাননগর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ। এসময় ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *