ঢাকাSaturday , 2 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আশাশুনিতে পেভ’র মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 October 2021, 22:31

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধন, সহিষ্ণুতা সৃষ্টি ও অহিংস সমাজ গড়ার লক্ষে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আশাশুনি সদরের জনতা ব্যাংক টু থানা সড়কে এ মানববন্ধনের আয়োজন করে পিস প্রেসার গ্রুপ (পেভ)।
পেভ’র আশাশুনি উপজেলা কোঅর্ডিনেটর ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সার্বিক ব্যবস্থাপনায় দি হাঙ্গার প্রজেক্ট এর অর্থায়নে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রনেতা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

পেভ’র অ্যাম্বাসেডর ও আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসানের উপস্থাপনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি জিএম মুজিবর রহমান, জিএম আল ফারুক, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, কোষাধ্যক্ষ নুর আলম, সদস্য গোলাম মোস্তফা, বিএনপি নেতা মিজানুর রহমান, ছাত্রনেতা রাজ, তাজ, শাহারুল প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্বের সর্বত্রই রুক্ষতা, অসহিষ্ণুতা, রাজনৈতিক ও সাম্প্রদায়িক সন্ত্রাস বেড়ে চলেছে। এই সংকটের মুহ‚র্তে আমাদের প্রয়োজন বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে সহিষ্ণু সমাজ ব্যবস্থা গড়ে তোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *