ঢাকাThursday , 30 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিয়ে আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 September 2021, 22:50

নাজমুল হক, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটা থানা পুলিশের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উৎসব-২০২১ উপলক্ষে নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজে পুলিশকে সহায়তা করুণ-পুলিশের সেবা গ্রহণ করুণ প্রতিপাদ্যের আলোকে শারদীয় দুর্গাপূজা উৎসবের নিরাপত্তার বিষয় নিয়ে পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকগণের সাথে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো: নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা-পাটকেলঘাটা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফফার, অধ্যাপক আতিয়ার রহমান, তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি নারায়ন চন্দ্র মজুমদার, খলিষখালী ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি গ্রাম ডাক্তার কমল কুমার দাশ প্রমুখ। আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন যাতে শান্তি পূর্ণ ভাবে পলিত হয় সেই বিষয়ে পূজা উদযাপন কমিটিদের সাথে থানা পুলিশের মতবিনিময় হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পাটকেলঘাটা থানার এস আই কৃষ্ণপদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *