ঢাকাThursday , 30 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে প্রতিবন্ধীদের মাঝে বিনা সুদে ঋণ বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 September 2021, 22:31

নিজস্ব প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল এর উদ্যোগে আশাশুনিতে প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে বিনা সুদে ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সমাজসেবা অফিস কার্যালয় থেকে ডিআরআরএ এর সহযোগিতায়, আইডিয়াল এর বাস্তবায়নে প্রাইড প্রকল্পের আওতায় ১৬ জন প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে বিনা সুদে এ ঋণ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানে প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে ঋণের ১২২৪০০/-(এক লক্ষ বাইশ হাজার চারশত) টাকা বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড় এর সঞ্চালনায় দেবাশীষ চক্রবর্তীর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয় এর ফিল্ড সুপারভাইজার শাহীন রেজা, আইডিয়াল আশাশুনি শাখার কেন্দ্র ব্যবস্থাপক কুমার বিশ্বজিৎ বৈরাগী, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ উপকারভোগী প্রতিবন্ধীদের অভিভাবকগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *