ঢাকাWednesday , 29 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুল ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 September 2021, 23:10

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।

অনুষ্ঠানে আলোচকবৃন্দ আসন্ন দুর্গাপূজা, ইউনিয়ন আওয়ামী লীগের আগামী পরিকল্পনা ও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় নেত্রী বৃন্দের করণীয় সম্পর্কে আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা বরকতুল্লাহ গাজী, শেখ শামছুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি উপেন্দ্র নাথ সরকার, রণজিৎ মÐল, পশুবতি সরকার, সাধারণ সম্পাদক আলহাজ্জ সিদ্দিক বিশ্বাস, চাম্পাফুল ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম ইমন, ছাত্রলীগ সভাপতি জনি বিশ্বাস, সাধারণ সম্পাদক আজিবর রহমানসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন ঠাকুর দাশ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *