ঢাকাTuesday , 28 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 September 2021, 22:54

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে রোগ-যন্ত্রনা সহ্য করতে না পেরে শেখ সাইদুর রহমান (৬০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদাহ গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
সূত্র জানান, সাইদুর রহমান দীর্ঘদিন যাবত যশোরে বসবাস করতো। গত সোমবার ডাক্তার দেখিয়ে গ্রামের বাড়িতে আসে। রোগের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। মঙ্গলবার সাইদুর রহমানের মৃতদেহ বসতঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা।

খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মনির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন। কারও কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *