ঢাকাMonday , 27 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্যাংদহা বাজার তদারকি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 September 2021, 22:43

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিমের (২৭ সেপ্টেম্বর) সোমবার সাড়ে ১১টায় সাতক্ষীরা সদরের ব্যাংদহা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি।
জেলা কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সদস্য মোঃ সাকিবুর রহমান ও জেলা পুলিশ ফোর্সের সহায়তায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরাতে অতিরিক্ত দায়িত্বে সহ:পরিচালক শিকদার শাহীনুর আলম (খুলনা) ও জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোখলেছুর রহমান।

এ সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় মেসার্স বাঁধন মেডিকেল হলে ১০ হাজার, মেসার্স স্মৃতি ফার্মেসিতে ৫ হাজার এবং তপদী হোটেলে ৫ হাজার টাকা মিলে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। উক্ত প্রতিষ্ঠানগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯’র ৩৭, ৩৮,৪৩ও৫১ ধারা’সহ অন্যান্য ধারা লঙ্ঘন করেছে। বিক্রয়ের জন্য ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা, ড্রাগ লাইসেন্স না থাকা, নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত এমন অপরাধসমূহ চিহ্নিত হয়েছে। উক্ত সময়ে এসময়ে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসাধারণকে পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *