ঢাকাMonday , 27 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার শিক্ষক তাপস আর নেই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 September 2021, 22:22

তালা প্রতিনিধি: তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের ধর্মীয় শিক্ষক তাপস কুমার হালদার (৪৭) আর নেই। সোমবার ভোর ৬ টার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। উপজেলা গোপালপুর গ্রামের আশুতোষ হালদারের ছেলে শিক্ষক তাপস হালদার স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

শহীদ কামেল মডেল হাইস্কুলের শিক্ষক গোলাম মোস্তফা জানান, রোববার রাত ১০ টার দিকে বুকে ব্যথাজনিত কারণে শিক্ষক তাপসকে তালা হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা অবনতি হলে সোমবার ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ১ ছেলে ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

শিক্ষক তাপস কুমার হালদারের মৃত্যুতে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এম.এ কাশেম, প্রধান শিক্ষক শক্তি পদ কর, শিক্ষক আব্দুল হান্নান, প্রভাষ কুমার সাহা, গোলাম মোস্তফাসহ স্কুলের কর্মকর্তা কর্মচারীগণ তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *