ঢাকাMonday , 27 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এমপি রবির সাথে সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 September 2021, 21:54

সাতক্ষীরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সাথে সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় শহরের মুনজিতপুরস্থ নিজস্ব বাস ভবনে মতবিনিময় সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দর উদ্দেশ্যে এমপি বলেন সাংবাদিকরা হলেন সত্যের প্রতীক, সমাজের চোখ ও জাতির বিবেক, সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়ন সে লক্ষে নিজ গুনে এগিয়ে যাক। সাংবাদিক ইউনিয়ন দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে যাবে। আমরা আপনাদের পাশে আছি। সাংবাদিকরা যেন জনসাধারণের আস্থা ভাজন হয়ে ওঠে যে দিকে আপনারা খেয়াল রাখবেন। দেশের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার প্রশংসনীয়। সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড অর্জনের জনগণের মাঝে তুলে ধরার দায়িত্ব আপনাদের।

সাংবাদিক সমাজ জাতির বিবেক, সে কারণে দেশবাসী আপনাদের দিকে চেয়ে থাকেন। দেশের ও জনগণের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের চেষ্টা করবেন। সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়ন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি সাংবাদিক ইউনিয়নের সফলতা কামনা করেন। সৌজন্য স্বাক্ষাৎ ও মতবিনিময় সভা উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আবুল কালাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন, মোঃ মনিরুজ্জামান তুহিন, সাধাধারণ সম্পাদক জি.এম মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুজ্জামান (মুকুল), সহ-সাংগঠনিক সম্পাদক মীর আবু বকর, দফতর সম্পাদক মোঃ ইদ্রিস আলী, প্রচার সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, স্বাস্থ্য ও শিক্ষা সম্পাদক, রাকিবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শরিফুল ইসলাম (জুয়েল), সমাজ কল্যাণ সম্পাদক রবিউল ইসলাম (রবি), জাকির হোসেন মিঠু, আব্দুল মতিন, মতবিনিময় সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি কে ফুলেল শুভেচছা জানান। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *