ঢাকাFriday , 24 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারী রাস্তাটি সংস্কারের দাবি এলাকা বাসীর

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 September 2021, 22:53

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের সংস্কারের অভাবে দুর্ঘটনায় শিকার হচ্ছেন পথ চারি সহ ছোট-বড় যানবাহন দ্রুত সংস্কারের দাবি এলাকা বাসীর। পাথরঘাটা গ্রামে দীর্ঘ দিন ধরে অবহেলা ও অনাদায়ে পড়ে আছে একমাত্র চলাচলের রাস্তাটি। প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে স্কুল-কলেজ পড়–য়া ছাত্র ছাত্রী সহ হাজার ও লোক চলাচল করে কিন্তু সংস্কারের অভাবে প্রতিনিয়ত ঘটছে ছোট ছোট দুর্ঘটনা। রাস্তাটি ঝাউডাঙ্গা প্রধান সড়ক হয়ে রায়পুর কুশোডাঙ্গা পর্যন্ত। এবং অন্য রাস্তাটি পাথরঘাটা হয়ে হাজিপুর আমতলা নারায়ণপুর ভাটপাড়া পর্যন্ত। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তায় এমন বেহাল দশা চোখে পড়ে। শুক্রবার (২৪ শে সেপ্টেম্বর) সকাল ১২ টার সময় হাজিপুর হয়ে ঝাউডাঙ্গা অভিমুখে একটি ব্যাটারী চালিত যাত্রীবাহী ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়ে যায়। ইজিবাইকে থাকা যাত্রীদের মধ্যে ৮ বছরের শিশু বাচ্চা গুরুতর আহত ও ইজিবাইকটিতে ১০/১১ জন যাত্রী সামান্য আহত হয়।

রাস্তাটি মূলত নষ্ট হওয়ার কারণ হিসেবে এলাকা বাসির দাবী যে রাস্তার দুই পাশে দুটি পুকুর। ইপি চেয়ারম্যান এর সহযোগিতায় প্রতি বছর রাস্তাটি সংস্কার করা হলেও এ বছর তা আর করা সম্ভব হয়নি। এ বছর রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে জানায় পথচারী সহ এলাকাবাসি মুস্তাফিজুর রহমান।
এলাকাবাসিদের দাবি যেন সরকারি অর্থায়নে পুকুর পাড়ে কংক্রিটের দেওয়াল দেওয়া ব্যবস্থার দাবি জানান। এলাকা বাসী আরো বলেন রাস্তার এক পাশে আব্দুর রাজ্জাকের ও অপর পাশে প্রফেসার মুতহারুল হোসেনের পুকুর বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *