ঢাকাThursday , 23 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 September 2021, 22:50

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে দেবহাটা উপজেলার রাজনগর জামে মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে এ চেক তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম।

এসময় তিনি বলেন, ‘জেলা পরিষদ জেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে সহায়তা দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজ রাজনগর জামে মসজিদসহ ৫টি প্রতিষ্ঠানের অনুকুলে উন্নয়নকল্পে প্রত্যেক প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. আল-ফেরদাউস আলফা, মো. মনিরুল ইসলাম, মো. আব্দুল হাকিম, মো. মহিতুর রহমান ও মাহফুজা রুবি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *