ঢাকাTuesday , 21 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাদাকাটি ও বড়দলে ৫টি স্কুল পরিদর্শন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 September 2021, 23:05

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির বড়দল ও কাদাকাটি ইউনিয়নের ৫টি বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিদ্যালয়গুলো পরিদর্শন করেন ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন।
কাদাকাটি ইউনিয়নের মিত্র তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যদুয়ার ডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বড়দল ইউনিয়নের ফকরাবাদ আদর্শ গ্রাম ও গোয়ালডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন।

পরিদর্শনকালে তিনি শিখন ঘাটতি পাঠ পরিকল্পনার আলোকে পাঠ দেওয়া, অনুপস্থিত শিক্ষার্থীদের নামের তালিকা পৃথক রেজিষ্টারে এন্ট্রি করণ ও তাদের হোমভিজিট করা, চিহ্নিত দূর্বল শিক্ষার্থীদের বিশেষ সহায়তা প্রদান, শিক্ষার্থীদের মূল্যায়ন ছক যথাযথ ভাবে পূরণ ও সংরক্ষণ এবং সর্বোপরি শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা নিয়ে তিনি মতবিনিময় ও দিক নির্দেশনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *