ঢাকাSunday , 19 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেড় বছর বন্ধ থাকার পর ভোমরা স্থল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশ যাত্রী চলাচল শুরু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 September 2021, 22:02

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশ পরীক্ষামূলক যাত্রী চলাচলের জন্য খোলা রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে রোববার সকাল থেকে এ যাত্রী চলাচলের কথা থাকলেও বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত কোন যাত্রী ভারতে প্রবেশ করেননি বা ভারত থেকে কোন যাত্রী বাংলাদেশে আসেননি।

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.আই জাহাঙ্গীর বলেন, ইমিগ্রেশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সাধারণ মানুষ বিষয়টি জানতে না পারার কারণে হোক বা প্রস্তুতির অভাবে হোক এখনও পর্যন্ত ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে কোন যাত্রী যাতায়াত করেননি। তবে, অনেকেই তার কাছে এ বন্দর দিয়ে যেতে হলে কি কি নিয়ম কানুন মানতে হবে সেগুলো জানতে ও খোঁজ খবর নিতে এসেছেন। তিনি আরো জানান, করোনা মহামারির কারণে গত বছরের ২৬ মার্চ থেকে বন্ধ হয়ে যায় ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট। তবে, আমদান-রপ্তানী বাণিজ্য যথারীতি আগে থেকেই সচল রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *