ঢাকাFriday , 17 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে এক নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 September 2021, 22:46

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে হাসিনা খাতুন (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খারহাট এলাকার মৃত নবাব আলীর স্ত্রী।
সূত্র জানান, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে স্থানীয় এক নারী গৃহপালির পশুর খাদ্য ঘাস কাটার উদ্দেশ্যে দাঁতপুর এলাকার জনৈক গোলাম মোস্তফার পরিত্যক্ত বাড়ির পেছনে যায়। ওই সময়ে ঘাসবনে একটি মৃতদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

নিহতের ছেলে আবু হাসান গাজী (৩৭) জানান, তার বাবার মৃত্যুর পর থেকে মা হাসিনা খাতুন নিজবাড়িতে না থেকে বিভিন্ন স্থানে নিজের ইচ্ছেমত ঘুরে ফিরে বেড়াত। গত ২ থেকে ৩ দিন আগে সর্বশেষ মায়ের সাথে তার কথা হয়। এরপর থেকে তার মায়ের সাথে যোগাযোগ হয়নি বলে জানান তিনি। স্থানীয় গৌতম ও প্রবীর নামে দুই ব্যক্তি তার মাকে বিভিন্ন সময় জীবননাশের হুমকি প্রদান করতো বলে জানান তিনি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এটি একটি হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *