ঢাকাTuesday , 14 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে অসহায়দের মাঝে অনুদানের চেক হস্তান্তর

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 September 2021, 21:26

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে অসহায় রোগীদের চিকিৎসার জন্য অনুদানের চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক হস্তন্তর করা হয়। আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়ার মতো কঠিন রোগে আক্রান্ত অসহায় মানুষ যারা অর্থাভাবে সুচিকিৎসার সুযোগ নিতে পারছেন না, এমন ২২ জন রোগীকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১১ লক্ষ টাকার চেক হস্তন্তর করা হয়।

এছাড়া সমাজসেবা অফিসের রেজিস্ট্রেশনভুক্ত উপজেলার ৮ টি সমাজসেবা মূলক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে ১ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরডিও বিশ্বজিৎ ঘোষ, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *