সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সি.ও লেফট্যানেন্ট কর্নেল আল মাহবুব এর সাথে সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্যে স্বাক্ষাত
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সি.ও লেফট্যানেন্ট কর্নেল আল মাহবুব এর সাথে সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির সৌজন্যে স্বাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে আন্তরিক এবং সৌহার্দপূর্ণ মতবিনিময় সভায় সাংবাদিক ইউনিয়নের নবগঠিত নেতৃত্বের উদেশ্য ৩৩ ব্যাটালিয়নের সি.ও লেফট্যানেন্ট কর্নেল আল মাহবুব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন মূলক কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরতে হবে।
সরকারের অর্জনের দেশ ও জাতির মাঝে তুলে ধরার দায়িত্ব আপনাদের। সাতক্ষীরা জেলার উন্নয়নে সকলকে এক যোগে এক সাথে কাজ করতে হবে। সাংবাদিক সমাজ জাতির বিবেক, যে কারণে দেশবাসী আপনাদের দিকে চেয়ে থাকেন। দেশের ও জনগণের স্বার্থে সাতক্ষীরার সীমান্ত এলাকার সকল ভয়াবহ মাদক, চোরা চালান ও নারীপাচার সহ সকল অপকর্ম রুখেদিতে আমাদেরকে সহযোগিতা করবেন।
এসংক্রান্ত বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার চেষ্টা করবেন। সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়ন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি মনে করি। অবশেষে তিনি সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সফলতা কামনা করেন। সৌজন্যে স্বাক্ষাত ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন, সহ-সভাপতি মো মনিরুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক জি.এম মোশাররফ হোসেন, যুগ্ম সাধাঃ সম্পাদক এস এম রনি, সাংগঠনিক সম্পাদক, মোঃ আশরাফুজ্জামান (মুকুল), অর্থ সম্পাদক, শেখ হাসান গফুর, প্রচার সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, স্বাস্থ্য ও শিক্ষা সম্পাদক, মো রাকিবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মো শরিফুল ইসলাম (জুয়েল), নির্বাহী সদস্য মো ফকরুল ইসলাম (রিপন), মতবিনিময় সভা শেষে নবগঠিত কমিটি নেতৃবৃন্দ ৩৩ ব্যাটালিয়নের সি.ও লেফট্যানেন্ট কর্নেল আল মাহবুবকে ফুলেল শুভেচ্ছা জানান। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply