ঢাকাSunday , 12 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পরিদর্শন শেষে ঢাকার ১০ সাংবাদিকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 September 2021, 22:13

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে জন মানুষের ভোগান্তি চরম আকার ধরণ করেছে। উপক‚ল বাসিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে অপেক্ষা করতে হয় সূর্য ডোবার। খাদ্য বসস্থানসহ নানা সংকটে উপকূলে মানুষ বেঁচে থাকার লড়াইয়ে চলে যাচ্ছে শহরে। ভিটেমাটি হারিয়ে শিক্ষা বঞ্চিত শিশুরাও প্রবেশ করছে ঝুঁকিপূর্ণ পেশায়। সংকট কাটিয়ে উঠতে উপক‚লীয় এলাকায় জরুরীভাবে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। ঘন ঘন ঝড়, জলোচ্ছ¡াস ও নানা দুর্যোগে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট সহ উপক‚লের এসব জেলার মানুষের জীবনযাত্রা লন্ডভন্ড হয়ে গেছে। জলাবদ্ধতার কারণে মানুষ এখান থেকে উদ্বাস্তু হয়ে আশ্রয় নিয়েছে শহরে বন্দরে।

গতকাল রবিবার দুপুরে দক্ষিণ উপক‚লের এই ভয়াবহ চিত্র তুলে ধরে ঢাকা থেকে আসা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সরেজমিন পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে ‘উপক‚ল সুরক্ষা আন্দোলন’ এর প্রতিনিধি হিসাবে সাংবাদিক নেতৃবৃন্দ এই তথ্য তুলে ধরেন। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ। এতে আরও বক্তব্য রাখেন সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র, পলাশ আহসান, সাজ্জাদ হোসেন, গাজী শাহনেওয়াজ, শাকিলা সুলতানা, টিমুন বড়–য়া, মোহন কুমার মন্ডল, অধ্যক্ষ আনিসুর রহিম, মাধব চন্দ্র দত্ত প্রমুখ সাংবাদিক ও উন্নয়ন কর্মী।

জলবায়ু অধিপরামর্শ ফোরাম সাতক্ষীরার আয়োজনে ও লিডার্স শ্যামনগর সাতক্ষীরার সার্বিক সহায়তায় সংবাদ সম্মেলনে বলা হয় উপক‚লের মানুষের জীবনযাত্রা নদীর নোনা পানির জোয়ার ভাটায় ডুবছে আর ভাসছে। গত দুই বছর ধরে তাদের অনেকেই কখনও বাঁধে কখনও গাছে এবং কখনও পানিবদ্ধ বাড়িতে দিন কাটিয়েছেন। অনেককে বারবার বাড়িঘর সরাতে হয়েছে। খাবার পানির সংকট ও কর্মসংস্থানের অভাবে মানুষ হচ্ছে উদ্বাস্তু। সাম্প্রতিক সাইক্লোন ইয়াশ, আম্পান এবং তার আগে আইলা ও সিডরের আঘাতে দক্ষিণ উপক‚লের এসব মানুষের জীবনের নিরাপত্তা বারবার বিঘিœত হয়েছে। এরই মধ্যে আশাশুনির প্রতাপনগরে আবারও বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। সরকার উপক‚ল বাসীর উন্নয়নে ১৫ নং পোল্ডারের বিপরীতে ১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হওয়া পর্যন্ত উপক‚লের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *