ঢাকাSunday , 12 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গভীর রাতে মা দেখলেন ফ্যানের সাথে ঝুলছে মেয়ে

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 September 2021, 22:26

নিজস্ব প্রতিনিধি: মায়ের সাথে ঘুমিয়ে ছিল মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী আয়েশা খাতুন(১৩)। গভীর রাতে মা জেগে উঠে দেখলেন পাশে আয়েশা নেই। খোঁজাখুজি করতে গিয়ে মা দেখলেন পাশের অপর একটি কক্ষে ফ্যানের সাথে গামছা গলায় পেঁচিয়ে ঝুলে রয়েছে আয়েশা খাতুন। আজ সকালে তার স্কুলে যাওয়ার কথা ছিলো।

রবিবার সকালে পুলিশ সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামে যেয়ে আয়েশা খাতুনের লাশের সুরতহাল করেন। সাতক্ষীরা পুলিশ ক্যাম্পের পরিদর্শক মিজানুর রহমান জানান, আয়েশা খাতুন শহরের টাউন গার্লস হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। কোন কারণে সে গলায় গামছা পেঁচিয়ে আত্মহনন করেছে তা এখনও জানা যায়নি। তবে তার মা ও বাবা আবু জাফরের দাবি মেয়েটি মানসিক সমস্যায় ভুগছিল। হয়তো এ কারণেই সে আত্মহত্যা করেছে। পুলিশ পরিদর্শক জানান, এ ব্যাপারে সাতক্ষীরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তার আত্মহননের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *