ঢাকাFriday , 10 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-১১৫৯) অনির্বাচিত কার্যনির্বাহী কমিটি থেকে এক কর্মকর্তার পদত্যাগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 September 2021, 21:34

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৯ এর নির্বাচনের তফসিল ঘোষনার আগেই খুলনা শ্রম অধিদপ্তর কর্তৃক সদ্য অনুমোদিত অনির্বাচিত কার্যনির্বাহী কমিটি থেকে এক কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগের ঘোষনা দিয়েছেন। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কমিটি থেকে পদত্যাগের ঘোষনা দেন, অনির্বাচিত নতুন কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।

সংবাদে সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৯ এর সদস্য। সম্প্রতি ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষিত হওয়ার পূর্বেই ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর খুলনা কর্তৃক অনুমোদন করিয়ে নিয়ে আসেন কতিপয় ব্যক্তি। সেখানে আমাকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোনীত করা হয়। কিন্তু এই কমিটি আমার মনোপুত না হওয়ায় এবং নির্বাচন না দিয়ে গোপনে সিলেকশন করায় উক্ত কমিটির উল্লিখিত পদ থেকে আমি স্বেচ্ছায় এই সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষনা করছি। অনির্বাচিত এই কমিটির কোন পদে আমি আর থাকবো না এবং ওই কমিটির কোন কার্যক্রমের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। সংবাদ সম্মেলন থেকে তিনি (মনিরুল) এ সময় শ্রমিকদের কল্যাণের স্বার্থে অনির্বাচিত এই কমিটি বাতিল ও দ্রæত নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রæত হস্তক্ষেপ কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *