ঢাকাWednesday , 8 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আগামী ১২ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জুম মিটিং অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 September 2021, 22:20

আগামী ১২ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টায় জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় জুম মিটিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা প্রশাসক সভাপতির বক্তব্যে বলেন, গত দেড় বছর পর আবার আমাদের স্কুল, কলেজ ও মাদ্রাসা মুখরিত হয়ে উঠবে ছাত্র-ছাত্রীদের পদচারণায়।

তিনি তাঁর আলোচনায় স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ, ছাত্র-ছাত্রীরা যেন সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলেন, প্রত্যেকে যেন অবশ্যই মাস্ক পরিধান করেন, মাস্ক না থাকলে ছাত্র-ছাত্রীদের মধ্যে মাস্ক সরবরাহ করেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবকরা যেন তাদের ছেলে-মেয়েরা অসুস্থ থাকলে বা জ¦র, কাশি, গলা ব্যথা থাকলে তাদেরকে স্কুল, কলেজ, মাদ্রাসায় না পাঠায়। এছাড়াও করোনা ও ডেঙ্গু প্রতিরোধে আমরা সকলে যেন সচেষ্ট থাকি সে বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অন্যান্য সম্মানীত সদস্যদের মধ্যে সাতক্ষীরা জেলার সিভিল সার্জন, সকল সরকারি কলেজের অধ্যক্ষগণ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসারগণ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ, উপজেলা শিক্ষা অফিসারগণ, সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকগণ, মাদ্রাসার সুপারগণ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ জুম মিটিংয়ে সংযুক্ত থেকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি মানার জন্য হ্যান্ড স্যানিটাইজার, শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য থার্মোমিটার সংগ্রহ, মাস্ক ক্রয়, সংরক্ষণ ও ছাত্র-ছাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ ও পরিধান নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার-পরিচ্ছন্ন রাখা ও করোনা প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের সুরক্ষা রাখা এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধ বিষয়ে কমিটি গঠনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *