ঢাকাSunday , 5 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 September 2021, 21:42

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে আছিয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মৃত মোকছেদ আলী কারিকরের স্ত্রী।
এঘটনায় নিহত ওই বৃদ্ধার পুত্রবধূ নিলুফা খাতুনকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সাইফুল ইসলাম, আফজাল হোসেনসহ অনেকে জানান, নিহত ওই বৃদ্ধার ছেলে আজগর কারিকর বাহারাইন প্রবাসী। তিনি প্রবাসে থাকায় তার স্ত্রী নিলুফা খাতুন পাশ্ববর্তী জনৈক এক ব্যক্তির সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে বউ ও শাশুড়ির মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো।

শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শাশুড়ি ও বউয়ের মধ্যে ঝগড়া হয়। রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা শাশুড়ি আছিয়া খাতুনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। ওই সময়ে পুত্রবধূ নিলুফাকে আটকিয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপ-পরিদর্শক মিলন কুমার বিশ্বাস সুরোতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করেন। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য পুত্রবধূ নিলুফা খাতুনকে থানা হেফাজতে নিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, নিহত ওই বৃদ্ধার দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া নিহত বৃদ্ধার পুত্রবধূ নিলুফা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *