কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে এমপি রবি’র শোক
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলামের পিতা আব্দুর রশিদ বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
আব্দুর রশিদ বিশ্বাস (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুতে এমপি রবি বলেন, আমি খুবই মর্মাহত ও গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।
সাতক্ষীরায় মরহুমের গ্রামের বাড়ি উত্তর কুশখালীসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Leave a Reply