ঢাকাSunday , 29 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পুলিশের স্টিকার লাগানো প্রাইভেটকারে সাড়ে ৩ হাজার পিছ ইয়াবা, আটক তিন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 August 2021, 22:07

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের মিলবাজার এলাকা থেকে পুলিশের স্টিকার লাগানো ভুয়া পরিচয় বহনকারী প্রাইভেটকার ও সাড়ে ৩ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।  রবিবার ভোরে শহরের মিল বাজার সংলগ্ন সুন্দরবন টেক্সটাইল মিলের ১ নং গেটের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের মধ্যকাটিয়া এলাকার মৃত আরশাদ হোসেনের ছেলে মাহফুজ আরিফ অপু (২৮), শহরের বাটকেখালী রামদেবপুর এলাকার রেজাউল ইসলামের ছেলে রায়হান বিপ্লব (২৮) ও শহরের গড়েরকান্দা এলাকার মৃত দোসর গাজীর ছেলে আনিছ গাজী (৩৫)।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ড্রন লীডার ইশতিয়াক হোসাইন দুপুরে এক প্রেস ব্রিফিং-এ জানান, কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকার যোগে ইয়াবার একটি বড় চালান নিয়ে খুলনা থেকে সাতক্ষীরা উদ্দেশ্যে রওনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সাতক্ষীরা শহরের মিল বাজার সংলগ্ন সুন্দরবন টেক্সটাইল মিলের ১ নং গেটের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে র‌্যাবের চেকপোস্ট বসানো হয়। পরে সেখান থেকে ঢাকা মেট্রো-গ-১৬-০১৫৬ একটি প্রাইভেটকার থামিয়ে চ্যালেঞ্জ করা হয়।

এ সময় প্রাইভেটকারে থাকা উক্ত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের কাছে থাকা ৩ হাজার ৪৩০ পিস ইয়াবা, মোবাইল ফোন ৫ টি, সিমকার্ড-৬ টি, নগদ ৫ হাজার ১০০ টাকাসহ পুলিশের স্টিকার লাগানো ভুয়া পরিচয়বহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়। তিনি আরো জানান, আটককৃত তিন মাদকব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *