দেবহাটায় পোনামাছ অবমুক্ত ও প্রামাণ্যচিত্র প্রদর্শন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মৎস্য সপ্তাহের ২য় দিনে পোনামাছ অবমুক্ত ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। রবিবার গৃহীত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ দেবহাটা উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পোনামাছ অবমুক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। এছাড়া ২২ টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৩০৫ কেজী পোনা মাছ অবমুক্ত করা হয় এবং সকাল ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে মৎস্য সেক্টরে বর্তশান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Leave a Reply