ঢাকাThursday , 26 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

২৬ লাখ টাকা চাঁদার দাবিতে কুকরালী মাঠের ৭ বিঘা জমি দখল চেষ্টার অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 August 2021, 22:43

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ২৬ লাখ টাকা চাঁদার দাবিতে পৈতৃক জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে দেবহাটার চিহ্নিত চাঁদাবাজ গ্রæপের বিরুদ্ধে। গুন্ডা ও পরসম্পদলোভী এসব চাঁদাবাজরা পৈতৃক সূত্রে প্রাপ্ত রেকর্ডিয় ও জমির ভুয়া মিউটেশনসহ নানাবিধ জাল কাগজপত্র তৈরি করে ওই জমি অন্যাত্র বিক্রির চেষ্টা করছে বলেও অভিযোগ।

সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের মো: নজরুল ইসলামের স্ত্রী মোছা: ফাতেমা খাতুন জানান, সদর থানার রামদেবপুর মৌজায় পৈতৃক সূত্রে প্রাপ্ত তার ২ একর ১৭ শতক বিলান জমি আছে। কুকরালী মাঠের ওই জমিটি তিনি মাছের ঘের তৈরি করে বাৎসরিক হারি গ্রহণের নিমিত্তে ইজারা/ভাড়া প্রদন করে আসছেন। ওই জমিটির উপর লোলুপ দৃষ্টি পড়ে বৈচলা গ্রামের মো: আজগর আলী গাজীর ছেলে জেএম আব্দুর রহিম, মিয়াসাহেবেরডাঙ্গা এলাকার মৃত হানিফ সরদারের ছেলে আ: সাত্তার, বাটকেখালী গ্রামের সুলতান গাজীর ছেলে মো: হোসেন আলী, দেবহাটা থানার সখিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জহিরুল ইসলাম তাজ, মো: কমিরুল ইসলাম, মো: ফরিদুল ইসলাম পরস্পর যোগসাজস করে গোপনে উক্ত জমির ভুয়া কাগজপত্র তৈরি করে মালিকানা দাবি করে অন্যাত্র বিক্রি করার চেষ্টা করে।

বিষয়টি জানতে পেরে বাধা সৃষ্টি করলে উল্লেখিত ব্যক্তিরা ২৬ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় তারা জমিটি জবর দখল করে জাল কাগজের মাধ্যমে অন্যাত্র বিক্রি করে দিবে। এসময় তারা তাদের কাজে বাঁধা দিলে খুন জখম করে হত্যার হুমকি প্রদর্শন করে।

ফাতেমা খাতুন আরও জানান, গত ১৯/০৮/২০২১ তারিখ বিকালে তিনি জমির মূল দলিলসহ অন্যান্ন কাগজপত্র নিয়ে জমিতে গেলে জমি দখল কারি চাঁদাবাজরা সেখানে হাজির হয়ে ফের পূর্বের দাবি করা ২৬ লাখ টাকা চাঁদা দাবি করে। এমতাবস্থায় তিনি জমি রক্ষাসহ ওই চাঁদাবাজদের ভয়ে নিরপত্তাহীনতায় ভুগছেন।

এবিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনসহ চাঁদাবাজ ও জমির জাল কাগজ সৃষ্টি কারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানা সূত্র জানায়, জমির মূল কাগজপত্র যাচাই বাছাইসহ বিভিন্ন বিষয়ে তদন্ত কাজ চলমান আছে। গুন্ডা, চাঁদাবাজ, মাদক কারবারি, ছিনতাইকারিসহ দখলবাজ যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের ছাড় দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *