আশাশুনি প্রেসক্লাবের নির্বাচনি তফসিল ঘোষণা : ভোট ২২ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিনিধি : আশাশুনি প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হবে ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জি এম আল ফারুক। সাধারণ সম্পাদক সমীর রায়ের উপস্থাপনায় সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনি তফশিল ঘোষণা করা হয়।
ঘোষণা মোতাবেক মনোনয়ন পত্র ক্রয়ের দিন ১ সেপ্টেম্বর, মনোনয়ন জমা ৫ সেপ্টেম্বর, ৬ সেপ্টেম্বর যাচাই বাছাই, ৮ সেপ্টেম্বর আপিল শুনানি, ৯ সেপ্টেম্বর প্রত্যাহার এবং চুড়ান্ত প্রার্থীতা ঘোষণা ১২ সেপ্টেম্বর। সকল কার্যক্রম সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্লাব কার্যালয় থেকে পরিচালিত হবে। নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন জিএম মুজিবুর রহমান ও সুব্রত কুমার দাশ। ২২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
সভায় কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন সকল আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন। বক্তব্য রাখেন সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, এস এম আহসান হাবীব, সহসভাপতি আলী নেওয়াজ, আব্দুল আলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন টিটল, দপ্তর সম্পাদক আকাশ হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক হাসান ইকবাল মামুন, ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দীন বুলু, কার্য নির্বাহী সদস্য সচ্চিদানন্দ দে সদয়, সাংবাদিক প্রভাষক শেখ আশিকুর রহমান, সোহরাব হোসেন, নুর আলম, ফায়জুল কবীর, শরীফুজ্জামান, ডা. শাহজাহান হাবীব, জগদীশ সানা, জাকির হোসেন, শেখ ইয়াছির আরাফাতসহ সকল সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। সভায় উপস্থিত হয়ে বড়দল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী এসএম শরীফ হোসেন অনুদান প্রদান করেন।

Leave a Reply