ঢাকাMonday , 23 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পরিবহণ শ্রমিকদের মাঝে চাল বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 August 2021, 22:50

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাউল বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) বেলা ১২ টার দিকে শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলা প্রশাসনের মাধ্যমে বিদ্যমান করোনা পরিস্থিতি বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এ চাউল।
সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠ ও সুন্দরভাবে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ১ হাজার ৮শ’ শ্রমিকের মাঝে ২১ কেজি করে চাউল প্রদান করা হবে বলে জানান তিনি। এসময় গণমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *