ঢাকাWednesday , 18 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪২ জন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 August 2021, 22:33

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগের দিনও উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন ৩ জন।
মৃতরা হলেন,কলারোয়ার মোস্তফা হায়দার (৬২), দেবহাটার আবুল কালাম (৭৫) ও আশাশুনির ইসলাম উদ্দীন বিপু (৪৫)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে সপ্তাহ খানেক আগে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬০৯ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় ২৪৭ জনের নমুনা পরীক্ষা শেষে ৪২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ শতাংশ।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়াত জানান, জেলায় আজ পর্যন্ত ২৬ হাজার ৬০০ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৩৭১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৫ হাজার ৫২৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *