ঢাকাTuesday , 17 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় যুবলীগের জঙ্গি বিরোধী মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 August 2021, 22:04

নিজস্ব প্রতিনিধি: ২০০৫ সালের ১৭ আগস্ট সাতক্ষীরাসহ দেশব্যাপী ৬৩ জেলায় একযোগে জেএমবির সিরিজ বোমা হামলার প্রতিবাদে জঙ্গি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা যুবলীগ। আজ মঙ্গলবার বিকেল ৫ টার সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মীর মাহিতুল আলম মাহির সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবলীগ নেতা সাতক্ষীরা জজ কোটের াতিরিক্ত পিপি এ্যাডঃ তামিম আহমেদ সোহাগ, কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাছুম-উজ জামান, সাতক্ষীরা পৌর যুবলীগের তাইজুল ইসলাম, যুব নেতা শেখ মহায়মিনুল ইসলাম রিজভি, কলারোয়া উপজেলা যুবলীগ নেতা জজ, শাওন, নয়ন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন ২০০৫ সালের ১৭ আগস্টে একযোগে ৬৩ জেলায় তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের পৃষ্ঠপোষকতায় ৪৩৪টি স্থানে সিরিজ বোমা হামলার মাধ্যমে বাংলাদেশকে একটি তালেবানী রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিল জঙ্গীরা। এখনও জামায়াত শিবিরের ওই সন্ত্রাসীরা গোপনে তৎপরতা চালাচ্ছে। তারা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা এখনও অব্যাহত রেখেছে। সন্ত্রাসী, মৌলবাদী জামায়াত-শিবির আর কখনও যেন রাজনীতি করতে না পারে সে জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করার জোর দাবী জানান বক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *