ঢাকাFriday , 13 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 August 2021, 22:23

হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে জেলেখালী এলাকায় কপোতাক্ষ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১টি কার্গো ও ৩জন জনকে আটক করা হয়েছে। বুড়িগোয়ালিনী নৌ থানার পুলিশ তাদের আটক করে।

বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ খাঁন শরিফুল ইসলাম জানান, শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১০টার সময় গাবুরা ভূমি কর্মকর্তা নন্দলাল সরকারের সহযোগিতায় অবৈধ বালু কাটা ড্রেজার মেশিন ও কার্গো সহ ৩ জন বালু উত্তোলন কারীকে হাতেনাতে আটক করা হয়। আটক কৃতরা হলেন,শুকুর মোড়লের ছেলে হাবিবুর, সাহাদত ফকিরের ছেলে মেসলা, ও সোলাইমান সরদারের ছেলে বিলাল সর্ব সাং পাইকগাছা।

বুড়িগোয়ালিনী নৌ-থানার ইনচার্জ খাঁন শরিফুল ইসলাম জানান, বুড়িগোয়ালিনী নৌ-থানায় ভ্রাম্যমাণ আদালতের ১টি কার্গো সহ ৩তিন আসামিদেরকে ১ লক্ষ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ শহিদুল্লা জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *