বকচরা পশ্চিমপাড়া দু’তলা জামে মসজিদের নতুন কমিটি গঠন
প্রেস বিজ্ঞপ্তি : বকচরা পশ্চিমপাড়া দু’তলা জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১০নং আগড়দাঁড়ি ইউপি চেয়্যারম্যান মজনুর রহমান মালির সভাপতিত্বে বকচরা পশ্চিমপাড়া জামে মাসজিদে শুক্রবার (১৩ আগস্ট) রাতে আগামী দুই বছর মেয়াদি (১৩ আগস্ট ২০২১ থেকে ১৩ আগস্ট ২০২৩) নতুন কমিটি গঠন করা হয়।
উপস্থিত শতাধিক মুসল্লির জনমতের ভিত্তিতে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহজ্জ্ব মাস্টার মোঃ আব্দুল মাজেদ, সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আলহজ্জ্ব মোঃ আব্দুল্লাহ। সেক্রেটারি আলহ্জ্জ মোঃ আতিয়ার রহমান সরদার, সহকারি সেক্রেটারি ডাঃ মোঃ আব্দুল মান্নান। কোষাধাক্ষ্য মোঃ আব্দুল গফফার মুহুরি।
উপদেষ্টা হিসাবে নির্বাচিত হয়েছেন মাওলানা মোঃ আব্দুস্্ সামাদ, মাওলানা মোঃ আবুল খায়ের, মোঃ আলাউদ্দিন সরদার, মোঃ গোলাম সরোয়ার সরদার।
সাধারণ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন মাওলানা মোঃ আবুল হাসান, মাওলানা মোঃ ওবায়দুল্লাহ, মোঃ আব্দুল হাকিম মোল্যা, মোঃ আব্দুল জব্বার, মোঃ রুহুল কুদ্দুস, মোঃ মহাশিন কবির, মোঃ ফারুখ হোসেন, মোঃ সাইফুল্লাহ, মোঃ মেহেদী হাসান, মোঃ মিজানুর রহমান, মোঃ ফজলুর রহমান, মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সাইদুর রহমান, মোঃ ইউসুফ আলী, আল হ্জ্জ্ব আকবার আলী, মোঃ খয়বার আলী, মোঃ রবিউল ইসলাম। বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মোঃ আব্দুস্্ সামাদ এর দু’আ মুনাজাতের মাধ্যমে নতুন কমিটি গঠনের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply