ঢাকাThursday , 12 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনায় আক্রান্তদের বাড়িতে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন এক্সপার্ট টিম

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 August 2021, 22:00

দেবহাটা প্রতিনিধি: করোনাকালীন বিনামূল্যে বাড়িতে বাড়িতে অক্সিজেন সেবা পৌঁছে দিচ্ছেন নওয়াপাড়া ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের সদস্যরা। সংকটে, দূর্যোগে, এবং প্রয়োজনে আমরা আছি মানুষের পাশে, এই শ্লোগান কে সামনে রেখে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগনের নেতৃবৃন্দ মিলে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হয়েছে এক্সপার্ট টিম।
আর এই টিমের সদস্যরা করোনা প্রতিরোধে মাস্ক বিতরন, টিকা নিতে মানুষকে উদ্ভুদ্ধকরণ, বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া বিভিন্ন সেবামূলক কাজ চলমান রেখেছেন। এরই ধারাবাহিকতায় বুধবার রাত ৮ টায় সাংবাড়িয়ায় গ্রামের অসুস্থ সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মাদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌছায় দেওয়া হয়।

এ টিমের নেতৃত্ব দিচ্ছেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলমগীর হোসেন (সাহেব আলী)। সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আ.ফ.ম রুহুল হকের নির্দেশক্রমে করোনা মহামারি শুরু থেকে অক্সিজেন সিলিন্ডার, খাদ্য, ঈদ সামগ্রী, হ্যান্ড সেনিটাজার, মাস্ক, সাবান সহ বিভিন্ন ভাবে অসহয় মানুষের পাশে থেকে সহযোগীতা করে যাচ্ছেন টিমের সদস্যরা।
নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (সাহেব আলী) জানান, করোনা কালে অসহায় হয়ে পড়েছে প্রতিটি মানুষ। এই সময় প্রয়োজ ছিল মানুষের জন্য কাজ করা। সেই লক্ষে সাতক্ষীরা-৩ আসনের এমপি মহোদয়ের নির্দেশ ও পরামর্শ মোতাবেক করোনা এক্সপার্ট টিম গঠন করে কাজ শুরু করি। দূর্যোগকালীন সময় মানুষের পাশে দাঁড়াতে পারলে ভালো লাগে। আগামীতেও এভাবে মানুষের কল্যাণে কাজ করে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *