রিপোর্টার্স ক্লাবে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা
প্রেস বিজ্ঞপ্তি : আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ আগস্ট) সকাল ১১ টার সময় শহরের সার্কিট হাউজ মোড়ে সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের সভাপতিত্বে সহ সভাপতি হাফিজুর রহমান, সহ সভাপতি আফরোজা পারভীন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান পলাশ, কোষাধ্যক্ষ শাহরিয়া হোসেন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, সমাজ কল্যাণ সম্পাদক মো. মামুন হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক নব কুমার দে, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য শেখ মনিরুজ্জামান, সঞ্জয় কুমার দাশ, শিমুল হোসেন বাবু প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
সভায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন ও সাতক্ষীরা রিপোর্টস ক্লাবের সার্বিক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। এছাড়া বিগত সভার আলোচ্যসূচি মূল্যায়ন ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply