দেবহাটায় গণ টিকার উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় গণ টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সারাদেশের ন্যায় একযোগে এ টিকা কর্মসূটির উদ্বোধন করা হয়। সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদে করোনা ভ্যাকসিন ক্যাম্পেইন জন্য রেজিস্ট্রেশন কাজের শুভ উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
এসময় উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধনে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ, উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার (আইসিটি) ইমরান হোসেন, ইউপি সচিব গোলাম রাব্বানী সহ সকল ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ। এসময় টিকা গ্রহণ করতে আসা ব্যক্তিদেরকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মেস্ক প্রদান করেন ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ জানান, দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে এ টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রে টিকা দান কর্মসূচি চলমান আছে। সকাল থেকে সবগুলো কেন্দ্রে মানুষের আগ্রহের সাথে টিকা নিতে দেখা গেছে। কোথাও কোন অভিযোগ বা সমস্যা পাওয়া যায়নি।

Leave a Reply