প্রাচীর ঘেষে গভীর ড্রেন সদর থানায় অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় চেয়ারম্যান ব্রক্ষরাজপুর শহিদুল ইসলাম কর্তৃক প্রাচীর ঘেষে গভীর ড্রেন নির্মাণ করায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। হাবিবুর রহমান বাদী হয়ে ৬ জনের নামে এই অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, গত ৩০ জুলাই সাতক্ষীরা সদরে রেকর্ডীয় সম্পত্তির প্রাচীরের গা ঘেষে ক্ষমতার দাপটে ব্রক্ষরাজপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সহ তার দলবল কর্তৃক গভীর করে ড্রেন তৈরি করে। এতে ব্রক্ষরাজপুর গ্রামের মৃত. মোঃ আহম্মদ আলী সরদার এর ছেলে মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে ব্রক্ষরাজপুর গ্রামের চেয়ারম্যান শহিদুল ইসলাম সহ ৬ জনের নামে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয় হাবিবুর রহমান বলেন, আমার ব্রক্ষরাজপুর মৌজার এস.এ খতিয়ান নং- ১৪৭৩, জমির পরিমাণ- ৪৫ শতকের মধ্যে পশ্চিম অংশে রাস্তার পাশের পাকা প্রাচীরযুক্ত বসতভিটা নির্মাণ করে দীর্ঘ ৪০ বছর যাবৎ বসবাস করে আসছি। সম্প্রতি ব্রহ্মরাজপুর ইউনিয়ন চেয়ারম্যান নিয়ম নীতির তোয়াক্কা না করে সম্পূর্ণ গায়ের জোরে খাস জমির উপর দিয়ে ড্রেন না কেটে আমার রেকর্ডীয় সম্পত্তির উপর প্রাচীরের গাঁ ঘেসে রাস্তার পশ্চিম পাশের গভীর করে গর্ত খুঁড়ে ড্রেন তৈরি করেছে। গভীরভাবে ড্রেন করায় আমার প্রাচীরটির মাটি ধসে ভেঙ্গে পড়বে। ইতোমধ্যে পানির মধ্যে ধস নেমে গেছে। খুব দ্রæত সময়ের মধ্যে ড্রেনটি মাটি দিয়ে বন্ধ না করলে আমার
প্রাচীরটি সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে। বিগত দিনে এ বিষয় চেয়ারম্যান এর বিরুদ্ধে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন কেস ৮৭৯/১৯ ও সদর সহকারী জজ আদালতে দেওয়ানী ১৫৪/১৯ নং মামলা দাখিল করি। কিন্তু লকডাউনের কারণে আদালত বন্ধ থাকায় সম্পত্তির উপর জোরপূর্বক ড্রেন করায় উক্ত ড্রেনটি বন্ধের দাবিতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপদের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয় সাতক্ষীরা ব্রক্ষরাজপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম এর কাছে জানতে তিনি বলেন, পনি বন্ধী মানুষের সার্থে ড্রেন তৈরি করা হয়েছে।
এ বিষয় সাতক্ষীরা সদর থানায় ওসি দেলোয়ার হুসেন এর কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply