ঢাকাFriday , 6 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ঋণের যন্ত্রণায় ঘের মালিকের আত্মহত্যা

admin ঢাকা
আপডেট: 6 August 2021, 21:44

নিজস্ব প্রতিনিধি: ঋণের যন্ত্রণা সইতে না পেরে কালিগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে নূরুজ্জামান মোড়ল (৩২) নামে এক ঘের মালিক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালি গ্রামের আরিজুল মোড়লের ছেলে। থানা সূত্রে জানা যায়, ওই ঘের মালিক দীর্ঘদিন যাবত ঋণের যন্ত্রণায় মানসিকভাবে হতাশাগ্রস্থ ছিলেন। শুক্রবার (৬ আগস্ট) সকাল ১০ টার দিকে পরিবারের সকলের অগোচরে নিজ ঘরের আড়ার সাথে দড়ির সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক সেলিম রেজা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারও কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *