আশাশুনিতে শেখ কামালের ৭২ জন্মদিন পালিত
নিজস্ব প্রতিনিধি : উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আশাশুনিতে বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র স্বাধীনতার অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
দুপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজ্যেশ্বর দাস, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ। সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ কামাল সহ ১৫ আগস্ট এর সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম আব্দুল গফফার। এর আগে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে আলোচনা সভা, কেক কাটা ও প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুলের অফিস রুমে অধ্যক্ষ ড. শিহাবউদ্দীনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক তরুন কুমার সানার উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রভাষক মিলন শীল, বাবলুর রহমান, রবিউল ইসলাম, সিনি. শিক্ষক মাফিজুল ইসলাম সানা প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল কলেজে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Leave a Reply