ঢাকাSunday , 1 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার উন্নয়ন ও সমস্যা নিয়ে জেলা প্রশাসকের সাথে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 1 August 2021, 20:36

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা’র নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সাথে জেলার উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় এবং জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। রবিবার (০১ অগষ্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলের টেকসই ভেড়ি বাঁধ নির্মাণ, নদ-নদী ও খাল খনন, জেলার উন্নয়ন, জলাবদ্ধতা নিরশন, প্রাণ সায়ের খাল খনন দুর্নীতি তদন্তসহ বিভিন্ন বিষয়ে দাবী দাবা নিয়ে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন এবং জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র নিকট মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

এসময় জেলা প্রশাসক জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দদেরকে আশ্বস্থ্য করে বলেন, জলাবদ্ধতা ও দ্রæত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে, সেই সাথে সাথে প্রাণসায়ের খাল খননের অনিয়ম তদন্ত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আপনাদের স্মারকলিপিটি পাঠানোর ব্যবস্থা করা হবে।’ এসময় উপস্থিত ছিলেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম নুর ইসলাম, সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, অর্থ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য তৈয়েব হাসান বাবু, আশরাফ উদ্দিন, আবুল কালাম, এস.এম আবুল কালাম আজাদ, মীর তাজুল ইসলাম রিপন, নাসির উদ্দিনসহ জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *