প্রতাপনগরে আশ্রয়ন কেন্দ্রের ৩য় তলা থেকে পড়ে শিশু আহত
নিজস্ব প্রতিনিধি : প্রতাপনগরে আশ্রয় কেন্দ্রের ৩য় তলা থেকে পড়ে আব্দুল্লাহ (৯) নামের এক এতিম শিশু গুরুতর আহত হয়েছে। রবিবার (০১ আগস্ট) সকাল ৯:৩০ টায় উপজেলার ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৩য় তলার বারান্দা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লার মা জুলেখা বেগম জানান, তৃতীয় তলার বারান্দায় জাল সহ মাছ ধরার সরঞ্জাম ঝুলানো ছিল।
মাছ ধরার জন্য আব্দুল্লাহ লোক চক্ষুর আড়ালে তা নিতে যায়। এ সময় বারান্দা থেকে পা পিছলে নিচে পড়ে যায়। কান্নার আওয়াজ শুনে তাকে কাদা পানি থেকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে থাকা অন্যান্য পরিবারের সদস্যরা। এতে তার বাম হাতের কনুইয়ের উপর থেকে হাড় ভেঙ্গে যায়। স্থানীয়রা শিশু আব্দুল্লাহকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আহত শিশু আব্দুল্লাহ প্রতাপনগর ইউনিয়নের গোকুলনগর গ্রামের মৃত মইনুদ্দিন সরদারের ছেলে। বাবার মৃত্যুর পর এতিম শিশু আব্দুল্লাহ (৯) ও জোবায়ের হোসেন (১৪)কে নিয়ে মা জুলেখা বেগম নানা অহেদ আলী হাওলাদারের কুড়িকাহুনিয়ার বাড়িতে ঠাই করে নেন। ঘূর্ণিঝড় আম্পান ও ইয়াসে নানা বাড়ির শেষ আশ্রয়টুকুও ধ্বংস হয়। সেখান থেকে দীর্ঘ ১৪ মাস আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে এতিম এ পরিবারটি। যেখানে পরিবারটির দৈনন্দিন জীবিকা নির্বাহের খরচ সামলাতে হিমসিম খেতে হত, সেখানা আহত এ শিশুর চিকিৎসার খরচ বহন করা দুর্বিষহ হয়ে উঠেছে।

Leave a Reply