ঢাকাMonday , 26 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভারতে যাওয়ার চেষ্টাকালে কলারোয়া সীমান্তে আটক ৫

admin ঢাকা
আপডেট: 26 July 2021, 22:49

ফারুক হোসেন রাজ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৫ জনকে আটক করেছে বিজিবি। উপজেলার মাদরা ও পার্শ্ববর্তী সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। গত রবিবার (২৬ জুলাই) সকালে সীমান্তের টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটকরা হলেন, খুলনার তেরখাদা উপজেলার লস্করপুর গ্রামের কদম চাকতি, ফুলতলা উপজেলার জগনীপাশা গ্রামের লাভলি, মাগুরার শালিখা উপজেলার ছান্দরা গ্রামের আরিফা খাতুন, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের মর্জিনা, গাজীপুরের টুঙ্গি মডের থানাধীন টুঙ্গি বউবাজার এলাকার নাসরিন।

আটকদের মধ্যে ৩ জনকে কলারোয়ার সোনাবাড়িয়া স্কুলে অস্থায়ীভাবে স্থাপনকৃত কোয়ারেনন্টাইনে রাখা হয়েছে। অপর ২ জনকে কলারোয়া থানায় সোপর্দ করেছে। সাতক্ষীরা, ৩৩ বিজিবি সূত্রে জানা গেছে, ‘মাদরা ও তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫ জনকে আটক করা হয়।

এদের মধ্যে মাদরা সীমান্তে ২জন ও অপর ৩জন তলুইগাছা সীমান্তে আটক হন।’ সাতক্ষীরা, ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল-মাহমুদ জানান, ‘লকডাউন চলাকালে অবৈধভাবে ভারতে যাওয়া-আসার সময় এ পর্যন্ত ১১১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২ জন রোহিঙ্গা, ৬ জন মানব পাচারকারী ও ৪ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *