ঢাকাSaturday , 24 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় মূর্তি উদ্ধার ও দোষীদের শাস্তির দাবিতে মানব বন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 July 2021, 20:49

নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়নে ৫নং ওয়ার্ডের কাপসন্ডায় চুরি হওয়া দুটি মূর্তি উদ্ধার পূবর্ক দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য ব্রা²ন সম্প্রদায়ের মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুলাই) সকালে কাপসন্ডা গ্রামে জগদ্ধাত্রী মন্দির চত্বরে বাংলাদেশ ব্রা²ণ সংসদ সাতক্ষীরা জেলা সভাপতি করুণা কান্ত ব্যানার্জীর সভাপতিত্বে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে মূর্তি চুরি সংশ্লিষ্ট বিষয়ে জেলার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তারক ব্যানার্জী, ধর্ম বিষয়ক সম্পাদক মাখন লাল ব্যানার্জী, কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের সাধারণ সম্পাদক মেধস ব্যানার্জী, সাংগঠনিক কার্ত্তিক ব্যানার্জী,অর্থ সম্পাদক প্রভাকর ব্যানার্জী, সদস্য তন্ময় ব্যানার্জী,বাবু ব্যানার্জী, সুজয় চক্রবর্তী, তরুণ ব্যানার্জী প্রমূখ বক্তব্য রাখেন। মানব বন্ধনে বক্তরা বলেন,কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দির হতে মূতি চুরির ঘটনায় আমরা হিন্দু সম্প্রদায়ের লোক তীব্র নিন্দা জানাই।

সাথে সাথে এর সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক। গত দুই সপ্তাহ অতিবাহিত হলেও চুরি হওয়া দুটি মূর্তির কোন মোটিভ উদ্ধার না হওয়ায় আমরা উদ্বেগ ও হতাশা প্রকাশ করছি। একই সাথে তথ্য প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে মূর্র্তি দুটি উদ্ধার ও দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তারা। উল্লেখ্য, গত ৮জুলাই বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় দেখতে পায় মন্দিরের তালা ভাঙ্গা ও বিভিন্ন মূর্তি মধ্যে কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মূর্তি নেই। পরে অনেক খোঁজাখুঁজির পর তার কোন সন্ধান পাওয়া যায়নি। মূর্তি দুইটির মধ্যে কষ্টি পাথরের ও অন্যটি পিতলের। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। এঘটনায় মন্দিরের সভাপতি সাংবাদিক কৃষ্ণ মোহন ব্যানার্জী বাদি হয়ে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১২। কিশোর অপরাধ গ্যাং,মাদকসেবী ও মাদক ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের প্রতি আইনের ব্যবস্থা গ্রহণের জন্য আশাশুনি থানা পুলিশের নিয়মিত অভিযান পরিচালনার জন্য সচেতন নাগরিক সমাজ দৃষ্টি আকর্ষণ করেছন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *