ঢাকাSaturday , 24 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিষ পানে আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 July 2021, 20:56

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিষ পান করে আশারুল গাজী (৩৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীন-নগর এলাকার ইসমাইল আলী গাজীর ছেলে। পুলিশ জানায়, নিহত আশারুল দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নিজবাড়িতে বিষপান করে। ওই সময়ে পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাৎক্ষণিক স্থানীয় গ্রাম্য ডাক্তারকে খবর দেয়। ওই গ্রাম্য ডাক্তার এসে আশারুলকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শনিবার (২৪ জুলাই) সকালে থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কারও কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *